ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ফকির আলমগীরের মরদেহ শহীদ মিনারে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় তার মরদেহ নিয়ে আসা হয়। প্রয়াত শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, তার বাবার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত।


এর আগে সকাল ১১টা খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়; সেখানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।


জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা কবরাস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।


করোনাভাইরাসে আক্রান্ত ফকির আলমগীর মারা যান শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

ads
ads
ads

Our Facebook Page

↑